আনসার-ভিডিপি’র কারিগরি প্রশিক্ষণ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৪৬
রংপুরে ৫ সপ্তাহব্যাপী আনসার-ভিডিপি বাহিনীর মোবাইল ফোন সেট মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গত মঙ্গলবার এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ক্যাম্প অধিনায়ক ও জেলা কমান্ড্যান্ট মাহবুবুর রহমান। বাংলাদেশ আনসার ভিডিপি বাহিনীর সদস্য-সদস্যাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের স্বনির্ভরতা অর্জন ও আর্থিক উন্নয়ন ঘটানোর লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। চলতি অর্থ বছর বাহিনীর প্রকল্প প্রশিক্ষণের আওতায় অন্যান্য অঞ্চলের ন্যায় রংপুরের মাহিগঞ্জে নতুন এক আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়। জেলা কমান্ড্যান্ট মাহবুবুর রহমান, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আব্দুর রশিদ ও স্টাফ আব্দুল হাই, সাংগঠনিক প্রশিক্ষক এবং আকমল হোসেন ও মিশেনুর ইসলাম কারিগরি প্রশিক্ষক হিসেবে ক্লাস পরিচালনা করছেন।