ধামরাইয়ে বিএনপির ১০ নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৪৬
ধামরাইয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের জন্য চলছে ব্যাপক পুলিশি অভিযান। জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে গতকাল বুধবার রিপোর্ট লেখা পর্যন্ত ধামরাই থানা পুলিশ পৌরসভাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৌর যুবদলের সভাপতি ও সাবেক পৌর কমিশনার হাবিবুর রহমান ওরফে ভিপি হাবিব, সোমভাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির, পৌরসভার জিয়া সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক লিয়াকত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুর্তজা আলী, যুবদল কর্মী সুমন মিয়া, ওমর আলী ও আব্দুল্লাহ আল মামুন, ইউনুস আলী, আয়ুব আলী ও গাঙ্গুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফকে গ্রেফতার করে।