১৬ মাদকসেবির কারাদণ্ড

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৪৭
দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১৬ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে। মঙ্গলবার শহরের একাধিক স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয় সিন্ধু তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১৬ জনকে গ্রেফতার এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার মুন্সিপাড়া মহল্লার শম্বু কুন্ডু, রকি ও নূরুজ্জামান, ঘাসিপাড়া মহল্লার আখতার হোসেন ও ফিরোজ, উপ-শহর এলাকার মাহবুব ও ছাদেকুল, ষষ্ঠিতলা মহল্লার রুবেল, দক্ষিণ ফরিদপুর এলাকার মোনাব্বর ও হান্নান, সুইহারীর আলম ও খোকন, রামনগর মহল্লার আরিফ ও দুলাল, বালুবাড়ী মহল্লার জুয়েল ও লক্ষ্মী রায়কে জেলে প্রেরণ করা হয়েছে।