কক্সবাজার সদরের খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র রফিকুল গত ২৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্র রফিকুল ইসলাম (১০) খুরুশকুলের ঘোনারপাড়ার ছালামতউল্লাহর ছেলে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। নিখোঁজ শিশুর মা আনোয়ারা বেগম জানান, গত ১ অক্টোবর তার ছেলে রফিকুল ইসলাম বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। অনেক খোঁজ-খবর নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
