সুন্দরগঞ্জে জাপা নেতার মতবিনিময়

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৪৯
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতাঃ উপজেলার আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে গত মঙ্গলবার মতবিনিময় করেছেন জাপা (এ) থেকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোস্তফা মহসীন সরদার। মতবিনিময়কালে তিনি জানান, সুন্দরগঞ্জবাসীর সুখ-দুঃখে ছিলেন এবং আছেন। ভবিষ্যতে উপজেলাবাসীর কল্যাণে কাজ করার স্বার্থে তিনি সংসদ নির্বাচনে জাপা (এ) থেকে প্রার্থী হতে চান। দলীয়ভাবে তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী।