রায়গঞ্জে ১৮শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৫০
সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৮শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এব্যাপারে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এব্যাপারে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার বগুড়া থেকে কাঠ বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দৌলতপুর নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ফেন্সিডিল উদ্ধার ও ট্রাকটি আটক করা হয়েছে।