ভূঞাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৫০
ভূঞাপুরের কষ্টাপাড়া ঘোষবাড়ীর পুরনো দুর্গামন্দিরে মঙ্গলবার রাতে প্রতিমা ও অবকাঠামো ভাঙচুর করে যমুনা নদীতে নিক্ষেপ করেছে কতিপয় দুষ্কৃতকারী। মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার ঘোষ জানান, মঙ্গলবার রাতের কোন এক সময় কে বা কারা দুর্গামন্দির ও নাটমন্দির থেকে প্রতিমা ও প্রতিমার অবকাঠামো ভাঙচুর করে কিছু অংশ কিনারে এবং কিছু অংশ নদীতে ফেলে দেয়। বুধবার সকালে নদীতে স্নান করতে গেলে ভাঙচুর করা প্রতিমা ও প্রতিমার অবকাঠামো দেখতে পাই। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলালুজ্জামান সরকার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলামকে অবহিত করা হয়।