লেখা আহ্বান

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ১৮:১৭
সুপ্রিয় লেখক, শুভেচ্ছা নেবেন। আসছে মহররম ও আশুরার ওপর আমরা বিশেষ সংখ্যা প্রকাশ করতে যাচ্ছি। সেই উপলক্ষে মহররম মাসের আমল, আশুরার ঘটনা, তাত্পর্য, শিক্ষা, আশুরা দিবসের করণীয় কর্তব্য, ইমাম হোসাইনের শাহাদত ইত্যাদি বিষয়ে আপনাদের সুচিন্তিত ও তথ্যভিত্তিক লেখা আহ্বান করছি। ৩০০ শব্দের মধ্যে ফুলস্কেপ পেজের এক পীঠে লিখে পূর্ণাঙ্গ নাম, ঠিকানা, ফোন নং এবং পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবিসহ আগামী ১ নভেম্বর-এর মধ্যে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিন। লেখা পাঠাবার ঠিকানা: ধর্মচিন্তা বিভাগ দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ e-mail: [email protected]