সন্তান আর অ্যালবাম
নিয়ে ব্যস্ত ব্রিটনি
নতুন অ্যালবাম ‘ব্রিটনি জিন’ নিয়ে ব্যস্ত ব্রিটনি স্পিয়ার্স। কিন্তু বাস্তবতার পাশাপাশি সন্তানদের সময় দিতে ভুলছেন না এই মা। নিজেকে ‘ক্লেজি মম’ হিসেবে উল্লেখ করতে ভালোবাসেন এই শিল্পী। ব্রিটনি স্পিয়ার্সের অষ্টম অ্যালবাম ব্রিটনি জিন। এই অ্যালবামের প্রধান গান ওয়ার্ক বি, যেটির ভিডিও নিয়ে ব্যস্ত ব্রিটনি। কিন্তু ভিডিও শ্যুটিং শেষে কিন্তু তিনি সাধারণ মা, যিনি বাসায় ফিরে সন্তানদের খাবার বানাতে ব্যস্ত হয়ে যান।-ডয়চে ভেলে
গাছে ধরে সোনা!
গাছে টাকা ধরার রূপকথা নিয়ে অনেক গালগল্প আছে। এ নিয়ে হাস্যরসেরও অভাব নেই। কিন্তু গাছে সোনা ধরে এ কিন্তু আর রূপকথা নয়। সম্প্রতি বিজ্ঞানীরা গাছে সোনা ধরে বলেই দাবি করেছেন। নেচার কমিউনিকেশন্স সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে এ আবিষ্কারের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। প্রকাশিত নিবন্ধে তারা দাবি করেছেন, ইউক্যালিপ্টাস গাছের পাতায় সোনার অণু পেয়েছেন তারা। ওই গাছের নিচে মাটির গভীরে কোথাও সোনার খনি আছে বলে তারা ধারণা করছেন।-বিডিনিউজ
তুরস্ককে ইইউভুক্ত করার আলোচনা
তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করার বিষয়ে নতুন করে আলোচনার জন্য একমত হয়েছে সংগঠনটির পরিচালনা পর্ষদ। আগামী ৫ নভেম্বর তারা আলোচনায় বসবেন। এ বছরের শুরুতে সরকারবিরোধী প্রতিরোধ কঠোরহস্তে দমনের পর জার্মানি তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার ব্যাপারে আপত্তি করলেও পরে তা তুলে নেয়। -রয়টার্স
