বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আগামী ২৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর বরিশালের মুলাদী উপজেলা শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হয়েছে সংগীতবিষয়ক কর্মশালা। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর শহীদুজ্জামান স্বপন এবং তবলায় সহযোগিতা করবেন আমিরুল ইসলাম কাজল। মুলাদী উপজেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ছাড়াও জেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রশিক্ষক, উপজেলার বিভিন্ন স্কুলের সংগীত আগ্রহী শিক্ষার্থীগণ, অভিজ্ঞ সংগীতশিল্পীরা এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন। মুলাদী উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এই কর্মশালার স্থানীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য যে, প্রশিক্ষণার্থীর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে।
