ভিন্ন গল্প ও জনপ্রিয় তারকাদের নিয়ে বাংলাভিশনে শুরু হচ্ছে তিনটি নতুন ধারাবাহিক নাটক। নাটকগুলো হলো ‘সত্য পাহাড়’, ‘নিজগৃহে পরবাসী’ ও ‘বাতিঘর’। ঢাকা শহরের দুটি পরিবারের গল্প নিয়ে নেপালে চিত্রায়িত ‘সত্য পাহাড়’। পারিবারিক দ্বন্দ্ব-কলহ ও ভালোবাসা নিয়ে ‘নিজগৃহে পরবাসী’। মধ্যবিত্ত তিন তরুণীর জীবন সংগ্রামের গল্প নিয়ে ‘বাতিঘর’। লিটু সাখাওয়াতের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় ‘সত্য পাহাড়’ নাটকটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, কুসুম সিকদার, ফারাহ রুমা, মাজনুন মিজান, স্বাগতা প্রমুখ। ২৪ অক্টোবর, বৃহস্পতিবার থেকে নাটকটি বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে। প্রতি সপ্তাহে বৃহস্পতি থেকে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নাটকটি। জিনাত হাকিমের রচনা ও আজিজুল হাকিমের পরিচালনায় ‘নিজগৃহে পরবাসী’ নাটকটিতে অভিনয় করেছেন জাহানারা আহমেদ, সাবেরী আলম, ডলি জহুর, তানভীন সুইটি, তানিয়া, আগুন প্রমুখ। আগামী ২৭ অক্টোবর থেকে নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে। শফিকুর রহমান শান্তনুর রচনা ও সৈয়দ শাকিলের পরিচালনায় ‘বাতিঘর’ নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, বিন্দু, বিজরী বরকতউল¬াহ, শতাব্দী ওয়াদুদ, বন্যা মির্জা, শামস সুমন, অপর্না, হুমায়রা হিমু প্রমুখ। আগামী ৭ নভেম্বর থেকে নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে বৃহস্পতি থেকে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে।
