ফেনী রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাকের আমার জেলা ফেনীর ক্রোড়পত্র উন্মোচন করা হয়। রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। দৈনিক ইত্তেফাক ফেনী প্রতিনিধি ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি হাবিবুর রহমান খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামছুল আলম সরকার, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল রকিব কাজমী। বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কেবিএম জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আলালউদ্দিন আলাল, জেলা শিক্ষক সমিতির সভাপতি ডিএম একরামুল হক, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি খলিলুর রহমান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহজালাল রতন ও ওসমান হারুন মাহমুদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক যতন মজুমদার প্রমুখ।
