নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গতকাল ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে খামারের কেয়ারটেকার পুকুরে মাছ ভেসে থাকতে দেখে মত্স্য খামারের মালিক আনিছুর রহমান ভুঁইয়াকে খবর দেন। পরে উপজেলা মত্স্য অফিসে মরা মাছের পরীক্ষা করে জানতে পারেন পুকুরে বিষ প্রয়োগ করা হয়।
আনিছুর রহমান ভুঁইয়া জানান, ১২ বিঘার একটি পুকুরে রাতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। তবে গত কয়েকদিন ধরে ডায়নামিক স্টীল মিলের ব্যবস্থাপক মিজানুর রহমান, মাছিমপুর এলাকার খোকন ও জহির মিয়া মাছ নিধনের হুমকি দিয়ে আসছিল। একাধিকবার চেষ্টা করেও ডায়নামিক স্টীল মিলের ব্যবস্থাপক মিজানুর রহমানকে মুঠোফোনে পাওয়া যায়নি।
