দৌলতদিয়া পতিতালয় থেকে কিশোরী উদ্ধার গ্রেফতার ১

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২১:২০
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পতিতালয় থেকে বুধবার রাতে পুলিশ এক কিশোরীকে (১৪) উদ্ধার করে। এঘটনার সাথে জড়িত অভিযোগে বাড়িওয়ালী সালমী বেগমকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীর বাড়ি ভোলার সদর উপজেলায়। পুলিশ জানায়, কিশোরীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ বুধবার রাত এগারটার দিকে পতিতালয়ে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং সালমী বেগমকে গ্রেফতার করে। প্রায় দেড় মাস আগে বৃষ্টি নামের একটি মেয়ের সাথে কিশোরীর ঢাকার মিরপুর এলাকায় পরিচয় হয়। এরপর বেশি বেতনে চাকরির কথা বলে প্রথমে ফরিদপুর পরে দৌলতদিয়া পতিতালয়ের সালমীর কাছে নিয়ে আসে। এরপর থেকে তাকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা করানো হচ্ছিল। এতে আপত্তি জানানোয় তার উপর অমানুষিক নির্যাতন চালানো হতো।