ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে ওজনে কারচুপির অভিযোগে ৬ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিএসটিআই ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ৬ ব্যবসায়ীর বিরুদ্ধে ওজন ও পরিমাপ অধ্যাদেশের আওতায় ৫ জনের বিরুদ্ধে এবং ১৮৮ ধারায় ১ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়। ওই ব্যবসায়ীরা হচ্ছে আব্দুস সাত্তার, জরিপ মিয়া, হাসমত আলী, জহুরুল ইসলাম, সামিউল হক ও মোবারক হোসেন।
