দেশব্যাপী দেড় লাখ বুথের মাধ্যমে পোলিও টিকা খাওয়ানোর আয়োজন

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২২:০২
এবার দেশব্যাপী প্রায় এক লাখ ৫০ হাজার বুথের মাধ্যমে শিশুদের পোলিও টিকা খাওয়ানো হবে। বিশ্বকে পোলিও মুক্ত করার জন্য রোটারি ইতিমধ্যেই ১ দশমিক ২ বিলিয়ন ডলার খরচ করেছে এবং ২০১৪ সলের মধ্যে পোলিও মুক্ত বিশ্ব গড়তে আরোও ৭৭৫ মিলিয়ন ডলার খরচ করা হবে। গতকাল বিশ্ব পোলিও দিবস ও ২১তম জাতীয় টিকা দিবস এর কার্যক্রমকে সামনে রেখে জাতীয় প্রেসক্লাবে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ ও ৩২৮২ আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা এসব কথা জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা গভর্নর গোলাম মোস্তফা রোটারি জাতীয় পোলিও প্লাস কমিটির কো-চেয়ারম্যান প্রফেসার জালাল ইউ আহাম্মেদ, সদস্য সচিব ডিসট্রিক গভর্নর ইলেক্ট সাফিনা রহমান, গভর্নর নমিনী এসএএম শওকত হোসেন, ভারত থেকে আসা পিআরআইডি এম কে পানডু শেটি, পিডিজি মানযিট শাওহনে প্রমুখ।