বাস চাপায় পত্রিকা হকার নিহত

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২২:০৫
মতিঝিলে বাসের ধাক্কায় খায়রুল ইসলাম (১৬) নামে এক পত্রিকার হকার নিহত হয়েছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার খায়রুল দৈনিক বাংলা মোড় থেকে পত্রিকা নিয়ে সাইকেলে ফকিরাপুলের দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে বাসটি ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে খায়রুল ঘটনাস্থলেই নিহত হন। খায়রুল পল্টনের একটি মেসে থাকতেন। ঝালকাঠির গোয়ালকান্দার মল্লিকবাড়ি গ্রামে তার বাড়ি।