সরকারের শেষ সময়েও এমপিওভুক্ত না হওয়ায় আশাহত নাগেশ্বরীর ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত তিন শতাধিক শিক্ষক-কর্মচারী। প্রায় দেড় যুগ আগে স্থাপিত আজমাতা উচ্চ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অনেকের অবসরের সময় ঘনিয়ে আসলেও এখনো এমপিওভুক্ত হয়নি। জীবিকার তাগিদে অনেকে শিক্ষকতা ছেড়ে দিয়ে গেছেন অন্য পেশায়। একই অবস্থা ছিলাখানা নিম্ন মাধ্যমিক বালিকা, বানুরখামার নিম্ন মাধ্যমিক বালিকা, পশ্চিম বালাটারী নিম্ন মাধ্যমিক, নায়েকেরহাট নিম্ন মাধ্যমিক, মধুরহাইল্যা নিম্ন মাধ্যমিক, মমিনগঞ্জ নিম্ন মাধ্যমিক, চন্ডিপুর নিম্ন মাধ্যমিক, খামার হাসনাবাদ নিম্ন মাধ্যমিক, চরলুছনী নিম্ন মাধ্যমিক, আস্করনগর নিম্ন মাধ্যমিক, কুটি বাগডাঙ্গা নিম্ন মাধ্যমিক ও কামারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বল্লভপুর দারুল উলুম দাখিল মাদরাসা, নাগেশ্বরী মডেল, কালিগঞ্জ ও ছিলাখানা মহাবিদ্যালয় দীর্ঘদিন এমপিওভুক্তির অপেক্ষায়। আজমাতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নস্কর আলী বলেন ১৮ বছর ধরে বিদ্যালয়টি নিয়মিত চালিয়ে আসছি।
মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি নির্ভর করে সরকারের সিদ্ধান্তের উপর।
