ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়নের হামছাপুর গ্রামে সরকারি খালের উপর নির্মিত ফরিদগঞ্জের পূর্ব অঞ্চলের সাথে একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে শত বছরের পুরানো ডেবে যাওয়া সরু ব্রিজটি। ফরিদগঞ্জের পূর্ব অঞ্চলে ০৫টি ইউনিয়নের সাথে যোগাযোগের মাধ্যম সরকারি খালের উপর নির্মিত শত বছরের পুরানো ডেবে যাওয়া সরু ব্রিজটির স্থলে নতুন ব্রিজ নির্মাণ না হওয়ায় জনসাধারণের ভোগান্তির শেষ নেই। জানা যায়, এলাকাবাসী নিজ উদ্যোগে ব্রিজটি মেরামত করে নিজেদের ব্যবহার উপযোগী করে। এই ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল বাশার ভুঁইয়া জানান, ব্রিজটির টেন্ডার হয়ে গেছে, কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।
