পুলিশী হয়রানি বা গ্রেফতার আতংকে দা, কুড়াল, শাবলসহ অন্যান্য ধারালো সামগ্রীর শ্রমিকরা গতকাল কাজ থেকে বিরত থেকেছে। নেত্রকোনা শহরে প্রতিদিনের মত এসব দিনমজুরের দেখা পাওয়া যায়নি। সুরুজ আলী ও নুরুল ইসলাম নামের দুই দিন-মজুর জানান, গত কয়েকদিন যাবত্ লোকজন বলাবলি করছে যে, ২৫ তারিখ যারা দা-কুড়াল, খন্তা নিয়ে বের হবে এরা বিরোধী দলের লোক বলে চিহ্নিত হবে এবং যার হাতে দা-কুড়াল পাওয়া যাবে পুলিশ এদের আটক করবে।
