পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত চার

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২০:২৭
দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। টাঙ্গাইল টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল শুক্রবার দুপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। নিহতরা হলেন জামালপুরের নান্দিনার খোরশেদ আলম (৪০) ও ময়মনসিংহের ফুলবাড়িয়ার আব্দুল গফুর (৩৪)। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালপুর জামালপুর শহরের ডাকপাড়ায় গত শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে এক বাসযাত্রী মারা যান। নিহত রফিকুল বাসের জানালা দিয়ে মাথা বের করে বমি করার সময় বৈদ্যুতিক খুঁটির সাথে মাথায় প্রচণ্ড আঘাত লাগলে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহত রফিকুল শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাদারপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে। দিনাজপুর দিনাজপুরের ফুলবাড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মা মুক্তা বেগম (৩৪) ও মেয়ে মৃত্তিকা (৭) নিহত ও মুক্তা বেগমের স্বামী নজরুল ইসলাম বাবু আহত হন। গুরুতর আহত নজরুল ইসলাম বাবুকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শান্তিবাগ গ্রামে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) চৌদ্দগ্রাম সরকারি কলেজের সামনে গতকাল শুক্রবার ভোরে কভার্ড ভ্যান ও লরীর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে কভার্ড ভ্যান চালক আকতার উদ্দিন মিলন (৩০) নিহত হন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ধর্মপুর গ্রামের রফিক উল্লাহর ছেলে।