পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের দু’টি কক্ষের আসবাবপত্রসহ জরুরি কাগজপত্র পুড়ে গেছে।
তবে কারা এই ঘটনায় জড়িত তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, উপজেলা পরিষদের চত্বরে অবস্থিত বিআরডিবি কার্যালয়ের একটি কক্ষের জানালা খোলা ছিল্।
শুক্রবার ভোরে কে বা কারা সেই জানালা দিয়ে আগুন ধরিয়ে দিলে দু’টি কক্ষের আসবাবপত্র ও কিছু কাগজপত্র পুড়ে যায়। তবে আগুন বেশি সময় স্থায়ী না হওয়ায় বড় ধরনের ক্ষতির কবল থেকে রক্ষা পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
