নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ কলমাকান্দার রহিমপুর গ্রামের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ ও সহযোগীতার দায়ে মামলার ৫ বছর পর গত বৃহস্পতিবার ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন। একই সাথে প্রত্যেকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অরো ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
সাজা প্রাপ্ত আসামীরা হচ্ছেন, রহিমপুর গ্রামের শাহীন ও তার পিতা ছিদ্দিক, শহীদ মিয়া ও বাবুল মিয়া। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বাবুল মিয়া পলাতক আছে। মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১১ নভেম্বর শাহীন লোকজন ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। পরে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়।
২০০৭ সনের ১১ ফেব্রুয়ারি সে পুনরায় ওই কিশোরীকে অপরহরণ করে বিয়ের প্রলোভনে ৪ মাস আটকে রাখে। সুযোগ বুঝে সে পালিয়ে এসে কলমাকান্দা থানায় শাহীনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে পুলিশ ৪ জনের বিরুদ্ধে চার্জশীট দেয়। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট মঞ্জু খন্দকার এবং পক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান।
