সৌদিতে নারীদের গাড়ি চালানোর পক্ষে প্রচারণা চালালে কঠোর ব্যবস্থা

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২০:৩১
সৌদি আরবে নারী গাড়িচালক নিষিদ্ধের বিরুদ্ধে প্রচারাভিযানে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে নারীদের সতর্ক করে দিয়েছে দেশটির সরকার। গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র একথা জানান। নারীদের গাড়ি চালানোর অধিকার রক্ষার দাবিতে এই শনিবার থেকে দেশটিতে নতুন করে শুরু হচ্ছে প্রচারাভিযান। এই প্রচারাভিযানে অংশ নিতে নারীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তৃতীয়বারের মত এ ধরনের প্রতিবাদ জানানো হচ্ছে। এর আগে ১৯৯০ সালে প্রথমবার সরকার নারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে প্রতিবাদ জানানো হয়। সেসময় অসংখ্য নারীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অনেকের চাকরিও চলে যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মনসুর আল-টুরকি জানিয়েছেন, সরকার এই প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। ইতিমধ্যেই সরকারের কাছে ১৭,০০০ মানুষের স্বাক্ষরযুক্ত একটি দরখাস্ত দেয়া হয়েছে। এখানে এ সিদ্ধান্ত তুলে নেয়া নয়তো কেন এটি বহাল রাখা হবে সেটি স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।