প্রখ্যাত বাঙালি সাহিত্যিক শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে এ যাবত বহু চলচ্চিত্র নির্মাণ হয়েছে। ২০০২ সালে সঞ্জয় লীলা বানসালীর পরিচালনায় এই ‘দেবদাস’ ছবিতে ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ব্যাপক সুনাম অর্জন করেন তিনি। আবারও ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ খান। তবে নতুন করে আবার চলচ্চিত্রে নয়। নকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান নকিয়া লুমিয়ার নতুন একটি বিজ্ঞাপনে দেবদাস চরিত্রে হাজির হবেন। এই বিজ্ঞাপনে শাহরুখের গেটআপ আরও বেশি বাঙালিয়ানা করা হবে। মদের বোতল ছাড়া দেবদাস বেমানান বলে থাকছে এটিও। খুব শীঘ্রই এই বিজ্ঞাপনের শুটিং শুরু হবে।
