হুমকির মুখে রাম গোপাল বর্মা

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২১:১৮
বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক রাম গোপাল বর্মাকে সম্প্রতি হুমকি দিলেন ক’জন রাজনৈতিক ব্যক্তি। মূলত, রাম গোপাল বর্মার অধিকাংশ ছবিই রাজনীতিকে ভিত্তি করে হয়। এ কারণে এর আগেও নানা ঝামেলার মুখোমুখি হয়েছেন তিনি। তবে এবার তাকে কারা হুমকি দিয়েছেন স্পষ্ট করে কিছু বলেননি তিনি। শুধু বলেছেন, ‘আমাকে সম্প্রতি কিছু লোক হত্যার হুমকি দিয়েছে। ‘সত্য টু’ ছবিটির জন্যই আমি এই হুমকি পেয়েছি। এর গল্পে কিছু রাজনীতিবীদের চরিত্র অনেকটা মিলে যাওয়ায় হয়তো এই হুমকি পেয়েছি আমি।’ অন্যদিকে এই অভিযোগের সত্যতা খুঁজে পেয়ে স্থানীয় প্রশাসন রাম গোপাল বর্মার অফিস ও বাসায় ব্যাপক সিকিউরিটি প্রদান করেছে।