রিয়াজ :এ দেশের চলচ্চিত্রের এক অন্যতম জনপ্রিয় অভিনেতা। দীর্ঘ প্রায় এক দশক তিনি দাপিয়ে অভিনয় করেছেন। শুধু চলচ্চিত্রই নয়, নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনেও বেশ সুনাম অর্জন করেছেন তিনি। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘হূদয়ের আয়না’, ‘মনের মাঝে তুমি’, ‘নারীর মন’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ উল্লেখযোগ্য। এখন তিনি অভিনয় থেকে অনেকটাই নিভৃতে। নিজের ব্যবসা নিয়েই বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আজ এই গুণী অভিনেতার শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।
