টেলিভিশন প্রতীক চাইল বিএনএফ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২১:২৪
গমের শীষ বা ধান গাছ নয় অবশেষে টেলিভিশন প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে নিবন্ধনের অপেক্ষায় থাকা আলোচিত দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। গত বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বরাবর বিএনএফের প্রধান সমন্বয়ক এস এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত লিখিত চিঠিতে এই প্রতীক চাওয়া হয়। এর আগে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন দেয়ার আগে প্রতীক চাওয়ার শর্ত জুড়ে দেয়। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ ইত্তেফাককে বলেন, নিবন্ধিত কোনো দলের প্রতীকের সাথে সাদৃশ্যমান কোন প্রতীক নতুন কোন দলকে দেয়া হবে না। নিবন্ধনের জন্য আবেদনকৃত দলটি দু’দফা ইসির শর্ত পূরণে ব্যর্থ হয়। পরে আরেকদফা সুযোগ দেয়া হলে দলটি শর্ত পূরণের সুযোগ পায়। কিন্তু একটির দলের লোগো ও প্রতীকের সঙ্গে সাদৃশ্য থাকার অভিযোগ উঠে দলটির বিরুদ্ধে। কমিশনও ওই বিষয়গুলো নিশ্চিত হওয়ার পর নিবন্ধন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়। এরই পরিপ্রেক্ষিতে তারা টেলিভিশন প্রতীক চেয়ে কমিশনে আবেদন করে।