ডায়াবেটিস থেকে মেমোরি লস

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২১:২৫
রক্তের শর্করা বা চিনি বা সুগার স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে শরীরে অন্যান্য জটিলতার পাশাপাশি মেমোরি সমস্যা হতে পারে। এমন একটি নতুন তথ্য দিয়েছেন বিশেষজ্ঞগণ। বিশেষজ্ঞগণ বিভিন্ন বয়সের লোকদের মেমোরি টেস্ট করার পর দেখেছেন যাদের রক্তে সুগারের পরিমাণ বেশি তাদের স্মৃতিশক্তি সমস্যা অধিক রয়েছে। গবেষণায় সম্পৃক্ত নন অপর একজন মার্কিন বিশেষজ্ঞ ড. এন্টোনিও কনভিট উল্লেখ করেছেন, এমআরআই রিপোর্টে দেখা গেছে মস্তিষ্কের হাইপোক্যাম্পাস নামক অংশটি যা মানুষের মেমোরি নিয়ন্ত্রণ করে তা ডায়াবেটিস রোগীদের খানিকটা সংকুচিত হয়। ফলে স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে। তাই ডায়াবেটিস শুধু হূদরোগ, কিডনি সমস্যা, চোখের সমস্যা তৈরি করে তাই নয়, ডায়াবেটিসের কারণে মস্তিষ্ক সমস্যা হতে পারে। ফলশ্রুতিতে মোমোরিলস বা স্মৃতিশক্তিও হ্রাস পায়। তাই নিয়ন্ত্রিত জীবন যাপনের মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল করে আপনিও সুস্থ থাকতে পারেন। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ