কোচ পাইবাস এবার উইন্ডিজ বোর্ডের পরিচালক

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২১:৪০
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক কোচ রিচার্ড পাইবাস তিন বছরের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইবিসি) ক্রিকেট পরিচালক নিযুক্ত হয়েছেন। পাইবাস ১৯৯৯-২০০৩ সাল পর্যন্ত পাকিস্তান দলের কোচের দায়িত্ব পালন করেন। এছাড়াও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে টাইটানস ও কোবরাসকে মোট নয়বার শিরোপা জিততে সাহায্য করেন ৪৯ বছর বয়সী এই কোচ। ইংল্যান্ডের বাসিন্দা পাইবাস বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি আনন্দিত ও সম্মানিত। আশা করছি সামপ্রতিক সময়ে তাদের উন্নতির ধারা অব্যাহত রাখতে পারব।’ তিনি আরো বলেন, ‘আমি মূলত ওয়েস্ট ইন্ডিজ দল, প্রথম শ্রেণির দলসমূহ, হাই পাফরমেন্স প্রোগ্রাম এবং শিক্ষাগত অবকাঠোমো উন্নয়নে মনোযোগী হব। যেখান থেকে আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় যোগান দেয়া হয়।’-বাসস/এএফপি