এসএমএস-এ উইকিপিডিয়ার নিবন্ধ

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ১৮:০৩
বিশ্বব্যাপী উন্মুক্ত অনলাইন বিশ্বকোষ হিসেবে উইকিপিডিয়া সারাবিশ্বেই জনপ্রিয়। অনলাইনে উইকিপিডিয়ার এই নিবন্ধগুলো দেখার সুযোগ থাকলেও এবারে এসএমএস-এর মাধ্যমে উইকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধ পড়ার সুযোগ চালু করা হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে চালু হওয়া এই বিশেষ ফিচারটি মূলত আফ্রিকার দেশগুলোর প্রতি লক্ষ্য রেখেই গ্রহণ করা হয়েছে। আফ্রিকার দেশগুলোতে ইন্টারনেট সহজলভ্য না হলেও মোবাইল ফোনের ব্যবহারকারী রয়েছে সর্বত্রই। তারা যেন ইন্টারনেট না থাকলেও সাধারণ মোবাইল ফোনের এসএমএস-এর মাধ্যমেই উইকিপিডিয়ার নিবন্ধ পড়তে পারে, সেই সুবিধা নিশ্চিত করতেই উইকিপিডিয়ার এই উদ্যোগ। মোবাইল অপারেটর এয়ারটেলের সাথে প্রাথমিকভাবে কেনিয়াতে চালু করা হয়েছে এই বিনামূল্যের সেবা।