বাজেট নিয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের একটি গ্রুপের বৈঠক শুরুর আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নেতৃস্থানীয় ডেমোক্র্যাট আইন-প্রণেতাদের সাথে আলোচনা করেছেন।
হোয়াইট হাউজের একজন মুখপাত্র জোশ আর্নেস্ট বলেন, গত শুক্রবার ওবামা একটি অধিবেশনের আহবান করেছিলেন যেখানে তিনি ডেমোক্র্যাট আইনপ্রণেতাসহ সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রিড, হাউজের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ন্যান্সি পেলোসি এবং সিনেটের বাজেট কমিটির চেয়ারপারসন প্যাটি মুরারির সাথেও আলোচনা করেন। বাজেটের চ্যালেঞ্জ মোকাবেলার উপায় খোঁজা, অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর গুরুত্বারোপ এবং মধ্যবিত্ত পরিবারের জন্য ভালো চাকরির সুযোগ সৃষ্টির নীতি পুনর্ব্যক্ত করার জন্য ওবামা আলোচনায় অংশ নেয়া আইনপ্রণেতাদের ধন্যবাদ জানান বলে আর্নেস্ট জানান।
