জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ফুকুশিমা এলাকায় ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর দেশটির আবহাওয়া সংস্থা জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) রবিবার সকালে আবারো সুনামির সতর্ক বার্তা প্রচার করেছে। এলওয়াটি, মিয়াগি, ফুকুশিমা, এলবারাকি, কুজুকুরি এবং সোটাবা এলাকার সমুদ্র উপকূলগুলো এই সর্তক বার্তার আওতার মধ্যে রয়েছে। সতর্ক বার্তায় আরো বলা হয়েছে, সুনামি এক মিটার উঁচু হবে। এদিকে কিওডো নিওজের খবর অনুসারে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, বিকল হয়ে যাওয়া ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুত্ কেন্দ্রে কোনো নতুন অস্বাভাবিকতা দেখা যায়নি। তবে সেখানকার সমুদ্রসন্নিহিত এলাকার কর্মীদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, জেএমএ রবিবার সকালে হওয়া ভূমিকম্পটির কম্পনের মাত্রা প্রথমে রিখটার স্কেলে ৬.৮ বললেও পরবর্তীতে সেটাকে ৭.১ বলে সংশোধন করেছে।
