সংবাদ কণিকা

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২১:৫৬
ফেসবুক নিয়ে কিশোরীর আত্মহত্যা ভারতের পশ্চিমাঞ্চলে ১৭ বছরের এক কিশোরী আত্মহত্যা করেছে। ফেসবুক ব্যবহার বন্ধ করা নিয়ে তার বাবা-মা’র সঙ্গে বচসার জের ধরে সে আত্মহত্যা করে। শুক্রবার পুলিশ এ কথা জানায়। নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কর্মকর্তা বলেন, মহারাষ্ট্র রাজ্যের পার্বহানি শহরে বাবা-মা’র সাথে বচসার পর বুধবার শোয়ার ঘর থেকে কলেজ-পড়ুয়া ঐশ্বরিয়া দাহিওয়ালকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়। নানাল পাথ পুলিশ স্টেশনের ওই পুলিশ কর্মকর্তা বলেন, বাবা-মা তাকে ফেসবুক ব্যবহার ও সারাক্ষণ মোবাইলে চ্যাট করা থেকে বিরত থাকতে বললে তাদের মধ্যে ঝগড়া বাধে। —এএফপি ফিলিপাইনে ভূমিকম্পে সহায়তায় ফিলিপাইনে ভূমিকম্প দুর্গতদের সহায়তায় শুক্রবার আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর কাছে জাতিসংঘ ৪ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার চেয়েছে। দেশটিতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে গৃহহীন হয়ে হাজার হাজার লোক বর্তমানে তাঁবুতে অবস্থান করছে। গত সপ্তাহে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্পে দেশটির বহু বাড়িঘর, স্কুল, ক্লিনিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো মাটির সঙ্গে মিশে যায় এবং এতে দুই শতাধিক লোকের প্রাণহানি ঘটে। জাতিসংঘের আবাসিক মানবিক সমন্বয়ক লুইঝা কার্ভালহো জানান, এতে আশ্রয়হীন হয়ে পড়া আরো ৩৫ হাজার পরিবারের জরুরি ভিত্তিতে আশ্রয় প্রয়োজন। —এএফপি অপুষ্টির শীর্ষে গুয়াতেমালা বিশ্বে অপুষ্টির দিক থেকে গুয়াতেমালার অবস্থান শীর্ষে। সরকার ‘ক্ষুধা শূন্য’ পরিকল্পনা হাতে নিলেও দারিদ্র্য এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। এমনকি প্রত্যন্ত অঞ্চলের মানুষরা একেবারেই পাচ্ছেন না সহায়তা। দেশটির সবচেয়ে বড় সমস্যা এখন ক্ষুধা। পামুমুস গুয়াতেমালার একটি পাহাড়ি গ্রাম। সেখানে এক থেকে চার বছর বয়সী ১১২টি শিশুর মধ্যে ৬৭ জনই ভয়াবহ অপুষ্টিতে ভুগছে। আর পাঁচ বছরের নিচে দু’জন শিশুর মধ্যে একজন মারাত্মক অপুষ্টির শিকার। অপুষ্টি এখন গুয়াতেমালার সরকারের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। —ডয়েচে ভেলে