এটিএন বাংলায় আজ থেকে সম্প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘থার্ড আই’। সপ্তাহের রবি থেকে মঙ্গলবার রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিকটি। এই ধারাবাহিকে অভিনয় করেছেন—আনিসুর রহমান মিলন, শাহেদ শরীফ খান, নাদিয়া, শামসুল আলম বকুল, চিত্রলেখা গুহ, ফারুক আহমেদ, মাহামুদুল ইকবাল মিন্টু, জাবেদ আলি, তানিয়া প্রমুখ।
থার্ড আই ধারাবাহিকটির গল্প মূলত গোয়েন্দা কাহিনী। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে এই ধারাবাহিকটি রচিত, বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ, বিচক্ষণতা, দূরদৃষ্টিসম্পন্ন যৌক্তিক ব্যাখ্যা অতি সূক্ষ্ম গোয়েন্দাগিরি কৌশল—এ সবই হবে গল্পের মূল উপজীব্য বিষয়।
