আন্ডারওয়ার্ল্ডের হুমকির মুখে অক্ষয় কুমার

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২১:৫৯
বলিউড সেলিব্রেটিরা এখন নিয়মিতই আন্ডারওয়ার্ল্ডের হুমকি পাচ্ছেন। গতকাল অক্ষয় কুমারও এই হুমকির শিকার হন। জুহুস্থ পুলিশ স্টেশনে অক্ষয় কুমার লিখিত এক আবেদনের মাধ্যমে অতিরিক্ত সিকিউরিটি প্রদানসহ এর যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। পুলিশও সেই মোতাবেকই কাজ করছেন। উল্লেখ্য, এর আগে কণ্ঠশিল্পী সনু নিগম, প্রযোজক বনি কাপুর, পরিচালক-প্রযোজক করণ জোহরও আন্ডারওয়ার্ল্ডের হুমকি পেয়েছেন। জানা যায়, মুম্বাইয়ের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহীম গ্যাংয়ের বিভিন্ন সদস্যরা এই হুমকি দিয়ে বেড়াচ্ছেন। তাদের মধ্যে ছোট শাকিল ও ছোট রাজন অন্যতম। অন্যদিকে, সম্প্রতি বলিউডের জনপ্রিয় পরিচালক রাম গোপাল বর্মাও এই আন্ডারওয়ার্ল্ডের কাছ থেকে হুমকি পেয়েছেন। আর এই হুমকির জন্যই ‘সত্য টু’ ছবিটি গত শুক্রবার মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পিছিয়ে দেওয়া হয়।