আজ থেকে ধারাবাহিক ‘নিজগৃহে পরবাসী’

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২১:৫৯
আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘নিজগৃহে পরবাসী’। জিনাত হাকিমের রচনা ও আজিজুল হাকিমের পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন—জাহানারা আহমেদ, সাবেরী আলম, ডলি জহুর, তানভীন সুইটি, তানিয়া, আগুন, আপন আহসান, আরমান পারভেজ মুরাদ, শাহরিয়ার নাজিম জয়, অপর্ণা, ছন্দা, ঈশানা, নাজাহ্ হাকিম, আল মামুন, শশী, শ্যামল মওলা, সুমাইয়া সাকি, রাইয়ান প্রমুখ। পারিবারিক দ্বন্দ্ব-কলহ ও ভালোবাসা নিয়ে এই ধারাবাহিক নাটক ‘নিজগৃহে পরবাসী’। শ্বশুর বাড়িতে একটি মেয়ের আগমনের পর সে পরিবারে বিভিন্ন সদস্যদের সাথে যে নতুন সম্পর্ক তৈরি হয় তার মধুময় এবং তিক্ত অভিজ্ঞতার চিত্রকে তুলে ধরা হয়েছে এই নাটকে।