বিনোদন প্রতিদিন চয়েজ

রূপ মাধুর্য

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:০০
জিটিভির নিয়মিত রূপচর্চা বিষয়ক সরাসরি অনুষ্ঠান মুসলিম রাঙাপরী ‘রূপ মাধুর্য’। অনুষ্ঠানের প্রতি পর্বে একটি নির্বাচিত বিষয় নিয়ে আলোচনা এবং বিষয় সম্পর্কিত ভিডিও ফুটেজ দেখানো হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথি ফোনে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পাশাপাশি সৌর্ন্দয বিষয়ক নানা অভিজ্ঞতা তুলে ধরেন। প্রতিটি অনুষ্ঠানে রুপচর্চা বিষয়ক একটি করে টিপস দেওয়া হয়ে থাকে। এই সেগমেন্টের বৈশিষ্ট হচ্ছে প্রতিটি টিপস বিস্তারিতভাবে তুলে ধরা হবে। যেমন, কিভাবে চুলের স্টাইল করা যায়, কিভাবে নখের স্টাইল করা য়ায় সর্বোপরি কীভাবে নিজেকে অন্যের কাছে তুলে ধরা যায়। অনুষ্ঠানে প্রতি পর্বে প্রাসঙ্গিক কিছু প্রোডাক্টস এবং কয়েকটি পোশাক দেখানো হয়, এবং জানানো হয় পোশাকের সম্ভাব্য দাম। এ ছাড়াও আমন্ত্রণ জানানো হবে একজন সেলিব্রেটিকে যিনি বলবেন তার রূপচর্চা ও ফ্যাশনের নানা কথা। রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীনের উপস্থাপনা ও রাহাত আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি রবিবার রাত ৮টা ৫৫ মিনিটে জিটিভিতে প্রচার হয়।