জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষা স্থগিত

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:০৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ২০১২ সালের অনার্স প্রথম বর্ষ (রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান এবং অর্থনীতি) পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা আগামী ২ নভেম্বর শনিবার সকাল ৯টার অনুষ্ঠিত হবে। পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) বদরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।