আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ ব্যক্তিদের সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দেয়ার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য পিরোজপুরের কাউখালীতে আইনগত সহায়তা প্রদান নিয়ে এক সেমিনার গতকাল শনিবার উপজেলা সরকারি কে,জি ইউনিয়ন বালক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। সেমিনারে উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবিরের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী, বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী রুহীয়া বেগম হাসী ও মনিরুজ্জামান পল্টন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ, জেলা তথ্য কর্মকর্তা মোঃ রিয়াদুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী সিনিয়র জজ তরুণ বাছার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কানাই লাল বিশ্বাস, লিগ্যাল এইড জেলা কো-অর্ডিনেটর নির্মল কান্তি সরকার, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, আঃ লতিফ খসরু, এড. এম নূরুল হক, এডভোকেট পরিতোষ সমদ্দার, এডভোকেট কমল কষ মুখার্জী প্রমুখ।
