ধামইরহাটে আগুনে পোড়ানো লাশের পরিচয় ৪ মাসেও মেলেনি। এ ব্যাপারে ধামইরহাট থানায় গত ২০ এপ্রিল মামলা দায়ের করা হয়।
জানা গেছে, উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের সীমান্তবর্তী ধনজয়নগর (তালপুকুরা) নামক স্থানে বন বিভাগের বাগানে গত ১৯ এপ্রিল রাতে কে বা কারা অজ্ঞাতনামা ঐ যুবককে হত্যা করে লাশ আগুনে পোড়ায়। পরদিন সকালে এলাকাবাসী পোড়ানো লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। থানা পুলিশ তাত্ক্ষণিক লাশটি উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়। তবে অদ্যাবধি তার কোন পরিচয় মেলেনি। মামলার তদন্তকারী অফিসার এসআই মিজানুর রহমান জানান, প্রায় ৪ মাস পার হলেও অজ্ঞাত ওই যুবকের কোন খোঁজখবর পাওয়া যায়নি এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের সকল জায়গায় তথ্য পাঠানো হয়েছে।
