বানারীপাড়া জাসদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির হত্যা মামলায় ২ জন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশীট দিয়েছে পুলিশ। মামলার আইও সঞ্জিত চন্দ্র শীল বৃহস্পতিবার বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঃ সালাম হাওলাদার ওরফে গাছ সালাম, তার ভাই আঃ হাকিম হাওলাদার, কালাম হাওলাদার ও আঃ হালিম হাওলাদার, ছেলে সাবেক ছাত্রলীগ ক্যাডার ও স্বাস্থ্য সহকারী সিয়াবুল ইসলাম ফিরোজ, ভাইয়ের ছেলে মোঃ রঞ্জু হাওলাদার, মাসুদ ও আফজাল। অভিযোগ প্রমাণ না হওয়ায় চার্জশিট থেকে মামলার এজাহারনামীয় আসামি মোঃ জসিম শরীফ, শাহজাহান হাওলাদার, সহিদ হাওলাদার, সোহাগ হাওলাদার ও ইমরান সরদারকে বাদ দেয়া হয়েছে। অপরদিকে মাসুদ ও আফজালকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
