উখিয়ায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:১৪
উখিয়া উপজেলার দরগাহ বিল গ্রামের এক মাদ্রাসা ছাত্র ১১ দিন ধরে নিখোঁজ। শুক্রবার পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। দরগাহ বিল গ্রামের মৌলানা আবুল আলম জানান, তার ১০ বছরের শিশু পুত্র আজুখাইয়া হেফজ খানার ছাত্র মোঃ সালেহ (১০) ১৫ অক্টোবর ফলিয়া পাড়াস্থ খালুর বাড়িতে বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে চলে আসে। তার পরিবারের ধারণা উখিয়া হাই স্কুল মাঠে আনন্দ মেলা দেখতে গিয়ে ছেলেটি নিখোঁজ হয়ে যায়। এ ঘটনা নিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।