সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:১৭
শ্রীনগরে ২৫ বিএনপি নেতার আওয়ামী লীগে যোগদান মুন্সীগঞ্জ প্রতিনিধি \ গত শুক্রবার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউপি বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী মাতবর ও ইউনিয়ন বিএনপির তথ্য গবেষণা সম্পাদক অহিদুল ইসলাম ব্যাপারীসহ ২৫ জন বিএনপি নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা চেয়ারম্যান সেলিম আহম্মেদ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক গোলাম সরোয়ার কবির ও রেজাউল করিম রেজা মহসিন প্রমুখ। আশুগঞ্জে জাতীয় যুব সমাজের (জেপি) কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি জেপির কার্যালয়ে গত শুক্রবার উপজেলার জাতীয় যুবসমাজের কমিটি গঠন করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জেপির সভাপতি আলহাজ্ব মোঃ সামাদ আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা জেপির সিনিয়র সহ-সভাপতি বাছির মিয়া, সহ-সভাপতি বাচ্চু মিয়া, ফজলু মিয়া, সাধারণ সম্পাদক মহরম আলী, সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার, বাবুল মিয়া, লোকমান মিয়া, সাংগঠনিক সম্পাদক জুমন মিয়া প্রমুখ। ধুনটে ভূমিহীন সমিতির কার্যালয় উদ্বোধন ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার ধুনটে উপজেলা ভূমিহীন সমিতির শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় উক্ত কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি হাবিবর রহমানের পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনি। এসময় উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী সাহা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন, সাবেক সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি নেছার আলী মন্ডল, সহ-সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক ইউনুছ আলী উপস্থিত ছিলেন। দৌলতপুর সীমান্তে ১৬৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া এলাকা থেকে ১ হাজার ৬৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার খবর পেয়ে বিজিবি জওয়ানরা বিলগাথুয়া এলাকার ভারত সীমান্ত সংলগ্ন মাথাভাঙ্গা নদীর পাড়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ১ হাজার ৬৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুল আলম জানান, ভারত থেকে নিয়ে আসা এ ফেনসিডিল বাংলাদেশের অভ্যন্তরে পাচারের জন্য মাদক ব্যবসায়ীরা সেখানে মজুদ করে রেখেছিল। দিনাজপুরে মাদক সেবনের দায়ে ৩ জনের দণ্ড স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়সিন্ধু তালুকদারের নেতৃত্বে গত শুক্রবার ভ্রাম্যমাণ আদালত মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩ জনের প্রত্যেককে ৫শ’ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে। এরা হলো- হামিদা হাসান (২৭), ফরহাদ হোসেন ওরফে জীবন (২০) ও সাইফুল ইসলাম (৩০)। হাজীগঞ্জে ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ চাঁদপুরের হাজীগঞ্জ শহর ৪নং ওয়ার্ড ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন মো. আকতার হোসেন জনি ও সাধারণ সম্পাদক পদে নাহিদুল ইসলাম রাকিব। এতে ছাত্রলীগের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শহর ছাত্রলীগের সভাপতি ও কারা নির্যাতিত নেতা শুকুর আলম শুভ। শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন চন্দ্র সাহার পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রনব সাহা, শহর ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সাহা প্রমুখ। মান্দায় জামায়াতের মিছিল মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মান্দায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার বিকাল পৌনে ৪টায় জামায়াত-শিবিরের যৌথ উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল রাজশাহী-নওগাঁ মহাসড়কের মান্দা উপজেলার ফেরীঘাট টোলঘর হতে উপজেলা আমীর অধ্যাপক আব্দুর রশিদের নেতৃত্বে বের হয়। পরে চৌরাস্তার সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আমীর বলেন, এ অবৈধ সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার আর কোন নৈতিক অধিকার নেই। এ অবৈধ সরকার বাতিল, কেয়ারটেকার পুনর্বহাল এবং অবৈধ ট্রাইব্যুনাল বাতিল করে জামায়াত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি করেন। ডোমারে একীভূত শিক্ষা কার্যক্রম এ্যালায়েন্সের সভা ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ “সবার জন্য শিক্ষা”— এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় একীভূত শিক্ষা কার্যক্রম এ্যালায়েন্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সংগঠনের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ডোমার প্রেসক্লাব সভাপতি মোঃ মোজাফ্ফর আলী, সাংবাদিক জগদীশ চন্দ্র সিংহ, ময়নুল হক, পৌর কাউন্সিলর সেলিম রেজা, গণউন্নয়ন কেন্দ্রের ডোমার প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের ২০নং কূপের খনন সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ক্ষেত্রের ২০নং কূপের খনন কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে কূপের পরীক্ষণ কাজও শেষ পর্যায়ে। পরীক্ষণ কাজ শেষ হলেই জাতীয় গ্যাস গ্রীডে ১০ মিলিয়ন ঘন ফুট গ্যাস যোগ হবে। এজন্য কমপক্ষে ৭ দিন সময় লাগতে পারে বলে সংশ্লি¬ষ্টরা জানান। চলতি বছরের ২ মার্চ ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ডের ৩নং লোকেশনে কূপের খনন কাজ শুরু হয়। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজফ্রমের সাথে চুক্তির আওতায় ৮শ’ কোটি টাকা ব্যয়ে ৫টি কূপের মধ্যে তিতাস গ্যাস ক্ষেত্রেই ৪টি কূপ খনন হবে। প্রকল্পের আওতায় প্রথমে তিতাসের ২০নং কূপটির ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে খনন কাজ শুরু হয়। চৌদ্দগ্রামে ৪ কোটি টাকা মূল্যের প্লাস্টিক দানা আটক চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামের হাড়িসর্দার বাজার এলাকা থেকে গতকাল শনিবার ভোরে ৪ কোটি টাকা মূল্যের প্লাস্টিক দানা আটক করেছে বিজিবি। কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মামুন আল মাহমুদ জানান, ৪টি কভার্ডভ্যান বোঝাই প্লাস্টিক দানা (প্লাস্টিক কারখানার কাঁচামাল) ভারতে পাচার করছে এমন সংবাদে বিজিবি সদস্যরা হাড়িসর্দারে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি, কভার্ডভ্যানের চালক ও হেলপাররা পালিয়ে যায়। বাঞ্ছারামপুরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা দরিয়াদৌলত বাজারে গতরাত দশটায় অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত হয়। দোকানগুলো হচ্ছে: স্বর্ণের দোকান, মনোহরী দোকান, শাড়ির দোকান। এতে প্রায় দশ লাখ টাকার মালামাল পুড়ে যায়। আগুন নিভাতে প্রায় একঘন্টা সময় লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীদের ধারণা । আদমদীঘিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২ আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘির মুরাদপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গতকাল শনিবার সকালে দু’পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ১২ জন আহত হয়। আহতদের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করেছেন ও অন্যদের চিকিত্সা দেয়া হয়েছে। আহতরা হলেন: মুরাদপুর গ্রামের তুহিন (২৫), আবু বক্কর (৪৫), ইউনুছ (৩৫), খাইরুল (৩৫), সম্রাট (২০), এনামুল (৪২), শহিদুল (৩৫) ও সরেকুলকে (৪০) আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়। নাগরপুরে জনি ডাকাত গ্রেফতার নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি জনি ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে নাগরপুর থানার এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাটরা বাজার থেকে সজল ইসলাম জনিকে (২৪) গ্রেফতার করে। উপজেলার কোকাদাইর গ্রামে অমল চন্দ্র সাহার বাড়িতে ৬ সেপ্টেম্বর ডাকাতির অভিযোগের এজাহারভুক্ত আসামি। হাতিয়ায় বিদ্যুতের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা \ গত ৪ দিন ধরে দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকায় গতকাল শনিবার সকালে উপজেলা সদরে বিদ্যুত্ গ্রাহকেরা বিক্ষোভ মিছিল বের করেছে। এতে ওছখালী বাজার কমিটির সভাপতি আলাউদ্দিন মিয়া অভিযোগ করেন স্থানীয় পিডিপির ইঞ্জিন চালকদের কারসাজির কারণে গত মঙ্গলবার থেকে ওছখালী শহরসহ বিভিন্ন জায়গায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এসকল দুর্নীতিবাজ অসাধু কর্মচারীকে হাতিয়া থেকে অন্যত্র বদলি করা না হলে হাতিয়ায় বিদ্যুত্ ব্যবস্থার কোন উন্নতি হবে না বলে ভুক্তভোগীরা জানান। কোটালীপাড়ায় সেলাই প্রশিক্ষণের উদ্বোধন কোটালীপাড়া(গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইরেসপো প্রকল্পের মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) অডিটরিয়ামে এ সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বাপার্ডের উপ-পরিচালক মাহামুদুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল। উদ্বোধনী সভায় সহকারী পরিচালক তোজ্জামেল হক, কম্পিউটার প্রশিক্ষক আবাদুল আজিম বক্তব্য রাখেন। বাকৃবিতে শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ বাকৃবি প্রতিনিধি \ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাসব্যাপী দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ১১তম বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণীকক্ষে বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মাসুমা হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সুলতানউদ্দিন ভূঞা ও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মনোরঞ্জন দাস। বোদায় স্যানিটেশন মাস উদযাপন বোদা(পঞ্চগড়) প্রতিনিধি \ ‘আমার হাতে আমার সুস্বাস্থ্য’— এ-শ্লে¬াগানকে সামনে রেখে ইএসডিও ও সাকোয়া ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে গতকাল শনিবার বোদা উপজেলার সাকোয়ায় বর্ণাঢ্য র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্যদিয়ে স্যানিটেশন মাস উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইএসডিওর এসএলইডব্লিউপি প্রকল্প ম্যানেজার মারুফ আহম্মেদ, ইউনিয়ন ফ্যাসিলিটেটর রোজিনা আক্তার। সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ধামইরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাটে গত শুক্রবার সন্ধায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে থানা ও পৌর বিএনপির উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ১৮ দলীয় জোটের আহবায়ক ও থানা বিএনপির সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপলের সভাপতিত্বে সভায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নওগাঁ জেলা নায়েবে আমির সাবেক উপজেলা চেয়ারম্যান মঈনউদ্দিন, নওগাঁ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, থানা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান প্রমুখ। লোহাগাড়ায় সাংবাদিক কল্যাণ সংস্থা গঠিত লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ লোহাগাড়া উপজেলায় কর্মরত স্থানীয় ও জাতীয় পত্রিকার সংবাদকর্মীদের সমন্বয়ে লোহাগাড়া সাংবাদিক কল্যাণ সংস্থা নামে একটি সংগঠন গঠিত হয়েছে। এলাকায় কর্মরত সংবাদকর্মীদের কল্যাণে সম্প্রতি কল্যাণ সংস্থাটি গঠন করা হয়। এ উপলক্ষে এম এম আহমদ মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার কর্মরত সংবাদকর্মীদের উপস্থিতিতে ১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে এম এম আহমদ মনির (দৈনিক পূর্বকোণ)-সভাপতি, অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ (দৈনিক ইত্তেফাক)-সিনিয়র সহ-সভাপতি, সিরাজুল ইসলাম (দৈনিক সংগ্রাম)-সহ-সভাপতি, পুষ্পেন চৌধুরী (দৈনিক প্রথম আলো)-সাধারণ সম্পাদক, কাইছার হামিদ (দৈনিক চট্টগ্রাম মঞ্চ)। বাকৃবিতে খাদ্যের সুষম বণ্টন নিশ্চিতে সেমিনার বাকৃবি প্রতিনিধি \ খাদ্য উত্পাদনই খাদ্য নিরাপত্তার মূল কথা নয়। খাদ্য উত্পাদনের পাশাপাশি তার সুষম বন্টনও নিশ্চিত করতে হবে। দেশের জনসংখ্যাকে বোঝা না ভেবে জনসম্পদে পরিণত করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। গতকাল শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বাংলাদেশে চাষাবাদ ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ’ শীর্ষক এক সেমিনারে কৃষি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা এসব কথা বলেন। সেমিনারে অনুষদীয় ডীন অধ্যাপক ড. শংকর কুমার রাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। ব্রাহ্মণবাড়িয়ার আবাসিক হোটেলে ২৫০ পিস ইয়াবা আটক ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ র্যাব-৯, ভৈরব ক্যাম্পের মেজর এ জেড এম সাকিব সিদ্দিকীর নেতৃত্বে গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের রেল স্টেশন রোডস্থ চন্দ্রিমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এব্যাপারে ৩জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হচ্ছে: শহরের মৌড়াইলের মো. নুরু মিয়া (৪০), সদর উপজেলার বরিশল গ্রামের মো. মানিক (৩০), ও কসবা উপজেলার নোয়াগাও গ্রামের মো. জিয়াউর রহমান (৩০)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য একলাখ পঁচিশ হাজার টাকা। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। লোহাগাড়ায় ড. সুকোমল বড়ুয়া সংবর্ধিত লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি নারিশ্চা সদ্ধর্মজ্যোতি বিহারে গত শুক্রবার বিকেলে কঠিন চীবর দানোত্সবে সংবর্ধিত অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া। শ্রীমত্ শীলানন্দ মহাথেরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোলন বড়ুয়া। তিনি ব্যক্তিগতভাবে মন্দির সংস্কারের জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদান দেন। বিমল বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ড. দীপংকর থের, নিরঞ্জন বড়ুয়া, স্বদেশ বড়ুয়া, মৃগাঙ্ক বড়ুয়া প্রমুখ। সদরপুরে ৩ দিনের ভারিবর্ষণে জনজীবন বিপর্যস্ত সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সদরপুর উপজেলা ৯টি ইউনিয়নে গত ৩ দিনের ভারিবর্ষণ ও ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চরাঞ্চলের নদী ভাঙ্গন কবলিত এলাকার ও দরিদ্র-হতদরিদ্র দিনমজুর শ্রেণির লোকজন কর্মহীন হয়ে অর্থ সংকটে ভুগছে। ভারিবর্ষণের উঠতি পাকা আমন ধান, ৩৩ জাতের রোপা আমন, সদ্য দেয়া বিভিন্ন শাক-সবজির বীজতলা জলাবদ্ধতায় ডুবে যাচ্ছে। ফলে সাধারণ জন-জীবন ব্যাহত হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারিবর্ষণ অব্যাহত রয়েছে। গফরগাঁওয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে স্থানীয় খায়রুল্লাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। এ উপলক্ষে গতকাল শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামছুন্নাহার মাকসুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম শিকদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজ মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আওয়াল, সাংবাদিক আজিম উদ্দিন মাস্টার, কৃতী শিক্ষার্থী দিপ্তী রায় প্রমুখ। বরগুনায় হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ বরগুনা (দক্ষিণ) সংবাদদাতা\ নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের সমর্থনে বরগুনায় মিছিল-সমাবেশ করা হয়েছে। শনিবার শহরে মিছিল শেষে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: রেজবুল কবির, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সদর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা লে: কর্ণেল (অব:) আব্দুল খালেক, জেলা মহিলা দলের আহ্বায়ক রিমা জামান প্রমুখ। গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গাজীপুর প্রতিনিধি\ তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়নের দাবিতে এবং ৬০ ঘণ্টা হরতালের সমর্থনে গতকাল শনিবার গাজীপুরে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে সেখানে বিএনপি নেতা হযরত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, বিএনপি নেতা হাজী শহিদুল ইসলাম, বশির আহমেদ বাচ্চু, আতাউর রহমান, শওকত হোসেন বাবু, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ। আড়াইহাজারে ইউএনও’র গেটের সামনে বোমা! গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া খানের বাসভবনের প্রধান ফটকের সামনে থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ৮টায় পুলিশ খবর পেয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আড়াইহাজার থানার ওসি আখতার মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কোন রাজনৈতিক ফায়দা বা গুরুত্ব বুঝানোর জন্য দুর্বৃত্তরা জর্দার কৌটায় চাল, বেয়ারিংয়ের বল ঢুকিয়ে লাল স্কচটেপ পেঁচিয়ে বোমাসদৃশ একটি বস্তু বানিয়ে ওই স্থানে রেখেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানান। সিরাজগঞ্জে বিএনপি ও শিবিরের ৫ নেতাকর্মী গ্রেফতার সিরাজগঞ্জ প্রতিনিধি\ গত শুক্রবার রাতে শহরের বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ (৪০), জানপুর মহল্লার সিরাজগঞ্জ পৌর ছাত্র শিবির উত্তরের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম (২০), বিএনপি কর্মী সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার মমিন (২২), পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার তেলকুচি মাদ্রাসা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ইলিয়াস (১৮) ও শিবির কর্মী নওগাঁ জেলার কসবানামঙ্গা গ্রামের আলামিন (২৫)। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। কুমারখালিতে আশার সভা কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা \ গতকাল শনিবার কুষ্টিয়ার কুমারখালিতে বেসরকারি সংস্থা আশার ব্রাঞ্চ ম্যানেজারদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিজোনাল ম্যানেজার শাহেদ আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা ম্যানেজার আব্দুল্লাহ আল হারুন। সভায় কুমারখালির ৮টি ব্রাঞ্চের ম্যানেজারবৃন্দ অংশগ্রহণ করেন। সভা থেকে জানানো হয়, চলতি বছরে ৮টি ব্রাঞ্চ হতে ৬৫ জন সদস্যের মাঝে এক লাখ পঁচিশ হাজার টাকা চিকিত্সা অনুদান প্রদান করা হয়। এছাড়া প্রতিমাসের প্রথম সপ্তাহে সদস্যদের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। মনোহরগঞ্জে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার মনোহরগঞ্জে ১৮ দলীয় জোট কর্তৃক গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগ অফিস ভাংচুর, মোটর সাইকেলে আগুন ও মৈশাতুয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালসহ দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আবুল কাশেম ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ক আলহাজ্ব গিয়াস উদ্দিন ভুঁইয়া, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন সুমন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শহীদ উল্যাহ খাঁন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ শাহীন জিয়া প্রমুখ। মুরাদনগরে আওয়ামী লীগের বর্ধিত সভা মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুন আল রশীদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হানিফ সরকার, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, জাকির হোসাইন, আবদুল লতিফ সরকার, কাজী আবুল খায়ের প্রমুখ নেতৃবৃন্দ।