জীবন থেকে নেয়ায় বিজরী

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:২১
কালজয়ী সিনেমা ‘জীবন থেকে নেয়া’র সাথী চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ্। জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ সিনেমার গল্প অবলম্বনে রাজিব ফয়সাল নির্মাণ করছেন একটি মেগা সিরিয়াল। রাজিব পরিচালিত এই মেগা সিরিয়ালের নামও ‘জীবন থেকে নেয়া।’ বিজরী বলেন, “এই সিরিয়ালে আমি রোজী সামাদ অভিনীত সাথী চরিত্রে অভিনয় করছি। এ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। আমার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হবে এটি।”এই মেগা সিরিয়ালে বিজরীর বিপরীতে অভিনয় করছেন তৌকির আহমেদ।- বিডি নিউজ২৪ডটকম