ডেমরায় সড়ক দুর্ঘটনায় রিকশা চালক নিহত আহত ২

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:২৩
ডেমরার সারুলিয়ায় যাত্রীবাহী লেগুনা ও রিকশার সংঘর্ষে মশিউর রহমান নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতের এ ঘটনায় আরও অন্তত দু’জন আহত হন। নিহত মশিউর দুর্ঘটনা কবলিত রিকশাটির চালক ছিলেন। ডেমরা থানার একজন এসআই জানান, রাত সাড়ে ৯টার দিকে সারুলিয়ার করিম জুট মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় লেগুনার ধাক্কায় রিকশাটি গুঁড়িয়ে যায়। এতে রিকশাচালক ও লেগুনার যাত্রীসহ তিনজন আহত হন। তাদের মধ্যে মশিউর রহমান ও আবুল কালাম নামে দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সোয়া ১১টার দিকে চিকিত্সক মশিউরকে মৃত ঘোষণা করেন। কালামের অবস্থাও আশঙ্কাজনক।