বুদ্ধি প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:২৪
বুদ্ধি প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সেল্ফ এডভোকেসি : বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও প্রামাণ্যচিত্র ‘অপরাজেয়’ এর ডিভিডি উদ্বোধনী শনিবার ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হার্ভার্ড ল’ স্কুল অন ডিজএবিলিটি প্রকল্পের সহযোগিতায় ‘সোসাইটি ফর এডুকেশন এন্ড ইনক্লুশন অব দি ডিসএবল্ড’ (সিইআইডি) অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। বিশেষ অতিথি ছিলেন একশন অন ডিজএবিলিটি এন্ড ডেভেলপমেন্ট (এডিডি) এর কান্ট্রি ডিরেক্টর মোশারফ হোসেন, সেন্টার ফর দি রিহেবিলিটেশন অফ দি প্যারালাইজড (সিআরপি) এর নিবার্হী পরিচালক মো. শফিক উল ইসলাম ও ছায়ানট এর সাধারণ সম্পাদক খাইরুল আনাম শাকিল। সীড-এর চেয়ারপারসন রঞ্জন কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন নিবার্হী পরিচালক দিরারা সাত্তার মিতু।