জেলার সর্বত্র সুপারির ফলন ভালো হওয়া সত্ত্বেও বাজার তেজী। গতবছর ভালো উত্পাদন না হওয়ায় মূল্য ব্ৃদ্ধি পায়। অথচ চলতি বছর ফলন বৃদ্ধি পেয়েছে প্রচুর কিন্তু মূল্য হ্রাস পায়নি মোটেও। বাজার চলছে গেল বছরের দামে। বর্তমানে এক কেজি শুকনা বা টাটি সুপারি বিকিকিনি হয়েছে ৩শ’ টাকায় আর একভি (৩২০টি) গাছ পাকা সুপারির মূল্য সাড়ে চারশ’ টাকা। কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী পরিচালক মৃত্যুঞ্জয় তালুকদার জানায়— চলতি মৌসুমে জেলার সাত উপজেলায় মোট ৭১১০ হেক্টর জমিতে সুপারির আবাদ করা হয়েছে। ফলন পাওয়া যাবে প্রায় পাঁচ লাখ মে.টন।
