উপজেলা জামাল হাট বাজারে দোকানঘর ও ম্যাজিক বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে জামাল গ্রামের মৃত-গেন্দা শেখের পুত্র আঃ হালিম প্রতিদিনের ন্যায় নিয়মিত মনোহারি দোকানে ব্যবসা সেরে তা বন্ধ করে রেখে যান এবং নিজের ম্যাজিক বাস গাড়িটি বাড়ির সামনে গ্যারেজে করে রাখেন।
এদিকে একদল দুর্বৃত্ত তার দোকানঘর ও ম্যাজিক বাসটি পুড়ে ভস্মিভূত করে দেন। এতে প্রায় তার নগদ টাকাসহ ১৫/১৬ লাখ টাকা ক্ষতিসাধিত হয়েছে। উল্লেখ্য, জামালহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে আঃ হালিমের সাথে প্রতিবেশী পরাজিত প্রার্থী মঞ্জু মিয়ার দীর্ঘদিন থেকে বিরোধসহ মামলা-মোকদ্দমা চলে আসছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ নিয়ে এলাকাবাসি জানান, দু’গ্রুপের মধ্যে বিরোধের ফসল ওই দোকানঘর ও ম্যাজিক পুড়ে যাওয়া। এ অবস্থায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
