মৌলভীবাজারের রাজনগরে গত শনিবার সন্ধ্যায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখামুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন, রাজনগর উপজেলার একামধু গ্রামের আকলিছ মিয়ার ছেলে পাভেল রহমান (২৫), হংসপাড়া গ্রামের বারেন্দ্র দেবের ছেলে বিশ্বদেব (২০)। আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।